Uncategorized

দীপিকা-প্রিয়াঙ্কার থেকে কম নয় সানি

এই মাসেই মুক্তি পাবে সানি লিয়নের ছবি ‘বেইমান লাভ’। ছবিটি পরিচালনা করেছেন রাজীব চৌধুরী। ছবির প্রোমোশনে এসে তিনি জানান, ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনের মতোই ভালো অভিনয় করছেন সানি লিয়ন।
তিনি আরও বলেছেন, যে কোনও মেইনস্ট্রিম হিরোইনের মতোই ট্যালেন্ট আছে সানি লিয়নের। সানির ভারতীয় লুক আছে। কাজেই মেইন সটিমেই অভিনয় করা উচিৎ সানির৷ জিসম টু ও রাগিনী এম এম এস-টু তে সানি ভালো অভিনয় করেছেন। ছবিগুলো দেখেই পরিচালক রাজীব স্থির করেন সানিকে ছবির হিরোইন হিসেবে নেবেন।
এরপর সানির কথা মাথায় রেখেই ক্সিপ্ট লেখার কাজ শুরু করেন তিনি। সানিরও সেটা পছন্দ হয়। আর তারপরই বেইমান লাভের কাজ শুরু। রাজীব জানিয়েছেন, ছবিতে সানি খুব ভালো অভিনয় করছেন। তাঁকে এমনভাবে আগে কখনও দেখা যায়নি। সানির জীবনে বেইমান লাভ ছাপ রেখে যাবে।
৩ সেপ্টেম্বর মুক্তি পাবে বেইমান লাভ। ছবিতে সানি লিয়ন –এর পাশাপাশি অভিনয় করবেন রজনীশ দুগ্গলকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button