উপমহাদেশশিরোনাম

দিল্লির অনুরোধ অগ্রাহ্য করে পাকিস্তানে রুশ বাহিনী

কাশ্মির নিয়ে উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের সাথে পূর্ব নির্ধারিত যৌথ সামরিক মহড়া বাতিল করার জন্য রাশিয়াকে অনুরোধ করেছিল ভারত। ভারত আশা করেছিল, তাদের সাথে রাশিয়ার দীর্ঘ দিনের বন্ধুত্বের সূত্র ধরে এই অনুরোধ রাখা হবে। ভারতের কয়েকটি মিডিয়াও বলছিল, রাশিয়া তাদের কর্মসূচি বাতিল করেছে।
কিন্তু না রাশিয়া নির্ধারিত সময়েই পাকিস্তানে তাদের সামরিক বাহিনী পাঠিয়েছে। ফলে ‘ড্রাজবা ২০১৬ (মৈত্রী ২০১৬) নামের পাকিস্তান-রাশিয়া পূর্বনির্ধারিত দুই সপ্তাহের সামরিক মহড়া হচ্ছে। ২৪ সেপ্টেম্বর শুরু হওয়া এই যৌথ সামরিক মহড়ায় অংশগ্রহণ নিচ্ছে রাশিয়ার ২০০ সৈনিক৷
এটা পাকিস্তানের জন্য ছিল একটা দারুণ খবর, আর ভারতের জন্য খারাপ খবর।
তবে ভারতীয় মিডিয়া বলতে চাইছে, নয়া দিল্লির অনুরোধে আজাদ কাশ্মিরের গিলগিট-বাল্টিস্তানে মহড়া হচ্ছে না। ভারত জানিয়েছে, তারা গিলগিট-বাল্টিস্তানকে তাদের অংশ মনে করে।
সাম্প্রতিক সময়ে পাকিস্তান-রাশিয়া সম্পর্ক বেশ উন্নতি হয়েছে। গত ১৫ মাসে পাকিস্তানের সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা রাশিয়া সফর করেছ। তারা রাশিয়া থেকে সু-৩৫ জঙ্গিবিমানসহ সামরিক সরঞ্জাম কেনা নিয়ে আলোচনা করছেন।
পাকিস্তান আগে তাদের সামরিক সরঞ্জামের জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল ছিল। আর ভারত ছিল রাশিয়ার ওপর নির্ভরশীল। এখন দিন পাল্টে গেছে বলে মনে হচ্ছে। এখন যুক্তরাষ্ট্রই ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button