slider

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চোরের হানা হতবাক জনগণ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে চোরের হানায় হতবাক হয়ে পরেছে সাধারণ জনগণ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান জানান, ৫ মার্চ মঙ্গলবার ভোর রাতের যেকোনো সময় চোরের দল প্রধান হিসাব কর্মকর্তার রুমের দক্ষিণ দিকের গ্লাস সম্বলিত কাঠের জানালা এবং লোহার গ্রীল ভেঙে রুমে প্রবেশ করে। চোর চক্র ষ্টীলের আলমারি, এমনকি আলমারির সিন্দুকও ভেঙেছে। আলমারিতে রক্ষিত জরুরি কাগজপত্র তছনছ করেছে। সকালে তিনি সহ অন্যান্য কর্মকর্তারা হসপিটালে এসে এসব আসলামত দেখতে পান। পরে পুলিশ প্রশাসনকে খবর দিলে ওসি মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেন, তিনি জানান মামলার প্রস্তুতি চলছে। দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরাফাতুল আলম। তিনি গনমাধমকে বলেন, রহস্য উন্মোচন করতে তদন্ত কমিটি কাজ করবে এবং অপরাধীকে আইনের আওতায় আনা হবে। হসপিটালের সকল কক্ষ সিসিটিভির আওতায় আনা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button