Uncategorized

দাউদকান্দিতে স্বেচ্ছাসেবী সংগঠন কৃশিচি’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : গতকাল মঙ্গলবার দাউদকান্দি উপজেলার গৌরীপুর আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ মিলনায়তনে শতাধিক শীতার্ত নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কৃষি, শিক্ষা ও চিকিৎসা (কৃশিচি’র) অরাজনৈতিক সংগঠনের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও কম্বল বিতরণ করেন গৌরী পুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকার। আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন ও রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুর রব মোল্লা। সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ ও স্কুল এন্ড কলেজের শিক্ষক মন্ডলী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button