Uncategorized

জীবনের কথায় ‘বসগিরি’-তে ন্যান্সি ও ইমরান

সম্রাট ছবিতে ইমরানের গাওয়া, সুর-সঙ্গীত করা ‘রাতভর’ এখন বেশ জনপ্রিয়। গানটির কথা লিখেছিলেন রবিউল ইসলাম জীবন। পর্দায় ঠোঁট মিলিয়েছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। এবার শাকিব খানের নতুন ছবি শামীম আহমেদ রনী পরিচালিত বসগিরিতে থাকছে ইমরান ও রবিউল ইসলাম জীবনের করা গান।
‘কোনো মানে নেই তো’ শিরোনামের এ গানটিতে ইমরানের সাথে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। ২৩ জুলাই সন্ধ্যায় ইমরানের নিজস্ব স্টুডিতে গানটির রেকর্ডিং হয়।
ইমরান বলেন, ‘এবারো চমৎকার একটি গান হয়েছে। মেলোডির সাথে রিদম মিক্স করে গানটি করা। আমার বিশ্বাস সবাই পছন্দ করবেন।’
রবিউল ইসলাম জীবন বলেন, ‘ছবির গল্পের সাথে মিল রেখে গানটি লিখেছি। ইমরানের সুর-সঙ্গীত ও ন্যান্সির সাথে গায়কী মিলিয়ে খুব ভালো দাঁড়িয়েছে। আমার বিশ্বাস, সবার ভালো লাগবে।’
বসগিরির পরিচালক শামীম আহমেদ রনী বলেন, ‘ছবিটির জন্য আমরা যে ধরনের গান চেয়েছিলাম। ঠিক সে ধরনের গানই হয়েছে।’
তিনি আরো জানান, থাইল্যান্ডে গানটির চিত্রায়ন করা হবে। এতে শাকিব খানের সাথে পারফর্ম করবেন ছবিটির নায়িকা বুলবি। কোরিওগ্রাফার থাকবেন আদিল।
উল্লেখ্য, বসগিরি প্রযোজনা করছে ‘খান ফিল্মস’. ছবিটির ৯০ শতাংশ শুটিং শেষ। আগামী ঈদেই ছবিটি মুক্তি দেয়া হবে। সুত্র: নয়াদিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button