Uncategorized
দক্ষিণ কোরিয়াকে রুখে দিল সিরিয়া

যুদ্ধ বিধ্বস্ত হলেও ফুটবলে ঠিকই এগিয়ে যাচ্ছে সিরিয়া। বিশ্বকাপ বাছাই পর্বে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার সাথে গোলশূন্য ড্র করেছে মধ্যপ্রাচ্যের দেশটি।
এ দিকে আরেক শক্তিশালী ও কোরিয়ার মতো গত বিশ্বকাপে খেলা ইরানের সাথে একই স্কোর লাইনে ড্র করেছে চীন। আরেক ম্যাচে সৌদি আরব ২-১ গোলে ইরাককে হারিয়েছে। জাপানের কাছে ০-২ গোলে হেরেছে থাইল্যান্ড। অস্ট্রেলিয়া ১-০ গোলে পরাজিত করে সংযুক্ত আরব আমিরাতকে। এ ছাড়া উজবেকিস্তান ১-০ গোলে কাতারকে ধরাশায়ী করে।
ফলে এ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উজবেকিস্তান। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইরান ও দক্ষিণ কোরিয়া। বি গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে অস্ট্রেলিয়া ও সৌদি আরব। ৩ পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে জাপান ও আরব আমিরাত। ১১ অক্টোবর পরবর্তী ম্যাচ।



