আন্তর্জাতিক সংবাদশিরোনাম

দক্ষিণ এশিয়ায় বিস্ফোরণ ঘটতে পারে করোনার : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর ঘনবসতি এলাকাগুলোতে করোনাভাইরাসের বিস্ফোরণ ঘটতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সংস্থাটির জরুরি স্বাস্থ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডা. মাইকেল রায়ান জানান, ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো এখনো বেশ ‘ঝুঁকিপূর্ণ’! তাঁর মতে, এই দেশগুলোতে এখনও সেভাবে করোনা সংক্রমণের ‘বিস্ফোরণ’ ঘটেনি। এখনো সংক্রমণের ব্যাপকতার সম্মুখীন হয়নি এ দেশগুলো। সংবাদ সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।
গত ২৫ মে ডা. রায়ান জানিয়েছিলেন, গোটা বিশ্বেই এখন করোনার দ্বিতীয় ঢেউ বা ‘সেকেন্ড ওয়েভ’ শুরু হতে চলেছে। এ পর্যায়ে যুক্তরাষ্ট্র, দক্ষিণ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে হু হু করে বাড়ছে সংক্রমণের ঘটনা। ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হবে বিভিন্ন দেশেই। এখন কোনোরকম অসাবধানতা বড়সড় বিপদ ডেকে আনতে পারে। অর্থাৎ প্রথম ধাক্কার পর কয়েক মাস বাদেই ফিরে আসবে ভাইরাসের দ্বিতীয় ঢেউ। এ সময় অনেক দেশেই করোনা পরিস্থিতি চরমে পৌঁছাতে পারে। তখন পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কয়েক মাস লেগে যেতে পারে বলে জানান ডা. রায়ান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button