আন্তর্জাতিক সংবাদ

থাপ্পড় মেরে বার্গার ছিনতাই, অতঃপর…

বিনা পরিশ্রমে টাকা কামাতে অনেকেই চুরি-ছিনতাইয়ের মতো খারাপ পথ বেছে নেয়। সুযোগ সন্ধানী চোরেরা সুযোগ পেলেই দা মেরে দেয়। আর ছিনতাইকারীরা রাস্তায় ওত পেতে থাকে কখন বাগে পাবে শিকার।
অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে কিংবা মারধর করে মানুষের থেকে টাকা, দামী মোবাইল, গহনা ছিনিয়ে নিয়ে দ্রুত কেটে পড়ে ছিনতাইকারী। তবে এদিন নিউ মেক্সিকোর এক ব্যক্তি ছিনতাইকারীর খাতায় নাম লেখান সামান্য একটি বার্গারের জন্য।
পুলিশ জানায়, অ্যান্থনি ফ্রেইজার নামের ঐ ব্যক্তি রেস্টুরেন্টের মধ্যে ঢুকে এক ব্যক্তির সামনে গিয়ে দাঁড়ান। এরপর আচমকা ঐ ব্যক্তির মুখে সপাটে একটি থাপ্পড় বসিয়ে দেন। হঠাৎ একজন অপরিচিতের এমন ব্যবহারে কিংকর্তব্যবিমূঢ় হয়ে যান ঐ ব্যক্তি। থাপ্পড় বসানোর পরই ঐ লোকের সামনে থাকা চিলি চিজ বার্গারটি নিয়ে দৌঁড়ে পালায় ছিনতাইকারী অ্যান্থনি।
দৌঁড়ে পালালেও শেষ রক্ষা হয়নি অ্যান্থনির। পরে ঠিকই ধরা পড়েছেন পুলিশের হাতে। বার্গার ডাকাতির অভিযোগে বেচারা অ্যান্থনির জায়গা হয়েছে শ্রীঘরে। এপি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button