দুর্নীতিশিরোনাম

ত্রাণচোর ৫৯ জনপ্রতিনিধি বরখাস্ত

করোনা সংক্রমণ ঠেকাতে গৃহিত পদক্ষেপে কর্মহীন হওয়া গরীব ও অসহায় মানুষদের জন্য বরাদ্দ করা ত্রাণ ও চাল আত্মসাতের অভিযোগে আরো তিন ইউনিয়ন পরিষদ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ত্রাণ চুরির অভিযোগে এই নিয়ে ৫৯ জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
সোমবার (১৮ মে) স্থানীয় সরকার বিভাগ নতুন তিন ইউপি সদস্যের সাময়িক বরখাস্ত সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
বরখাস্ত করা ইউনিয়ন পরিষদ সদস্যরা হলেন- ফরিদপুর জেলার সদর উপজেলার আলিয়াবাদ ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রাজ্জাক শেখ, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পলাশবাড়ী ইউপির ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য কুলসুম বেগম এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চর ইসলামপুর ইউপির ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোছা. নিলুফা খাতুন।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর সাময়িকভাবে বরখাস্ত করা মোট ৫৯ জন জনপ্রতিনিধি মধ্যে ২০ জন ইউপি চেয়ারম্যান, ৩৬ জন ইউপি সদস্য, একজন জেলা পরিষদ সদস্য এবং দুজন পৌরসভার কাউন্সিলর।এদের মধ্যে ২০ জন ইউপি চেয়ারম্যান, ৩৬ জন ইউপি সদস্য, একজন জেলা পরিষদ সদস্য এবং দুজন পৌরসভার কাউন্সিলর।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button