বিনোদন

তৈমুরের অন্য নাম রাখতে চেয়েছিল বাবা সাইফ

বলিউডর ক্ষুদে সেলিব্রেটি তৈমুর আলী খান। যেখানেই যায় সে, সেখানেই ক্যামেরা নিয়ে হাজির হয়ে যান সাংবাদিকরা। আর একারণেই তৈমুরের গতিবিধি সব সময়েই জানা থাকে ভক্তদের। কিন্তু বিষয়টি একেবারেই পছন্দ নয় কারিনা কাপুরের।
সাইফ আলি খান এবং কারিনা কাপুরের ছেলে তৈমুর আলি খান জন্মের পর থেকেই সেলিব্রেটি বনে গেছেন রীতিমতো। তার ভক্তের সংখ্যা বাবা-মায়ের চাইতে কম তো নয়, বরং বেশিই বলা যায়। আর একারণেই তৈমুরের পেছনে সাংবাদিকরা ক্যামেরা নিয়ে ছোটেন। মিডিয়ার এমন আচরণে কি ব্যক্তিগত জীবনে বিরূপ প্রভাব ফেলছে কিনা,একটি সাক্ষাৎকারে তা জানতে চাওয়া হয়েছিল কারিনার কাছে।
কারিনা বলেছেন, ‘অবশ্যই। তৈমুরের প্রতিটি গতিবিধিই অনুসরণ করা হয়, এটা এখন একদমই ভালো লাগে না আমার। মানুষ এখনই ওর হেয়ারস্টাইল এবং সব কিছু নিয়ে কথা বলা শুরু করেছে। অথচ, ওর বয়স মাত্র ১৪ মাস।’
কারিনা জানালেন তৈমুরের নাম রাখার পেছনের ঘটনা সম্পর্কে। তিনি বললেন, “ডেলিভারির জন্য হাসপাতালে যাওয়ার আগের দিন আমি সাইফকে বলেছিল ছেলের নাম ফাইজ রাখবে। তার মতে, তৈমুর অনেক বেশি কাব্যিক এবং রোমান্টিক নাম। আমি বলেছিলাম ‘না’। তৈমুর অর্থ ‘লোহা’। আর আমার ছেলের জন্ম হলে ও হবে একজন যোদ্ধা। আমি একজন ‘লৌহমানব’ জন্ম দেব। আমি গর্বের সঙ্গে তা পেরেছি।’
তবে কারিনা জানান যে ক্যামেরা দেখতে দেখতে তৈমুর অভ্যস্ত হয়ে গেছে। তৈমুর খুবই ‘ক্যামেরা ফ্রেন্ডলি’। আর একারণেই ক্যামেরা দেখলে সরাসরি সেদিকেই তাকিয়ে থাকে সে। ইন্ডিয়ান এক্সপ্রেস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button