
লআমির হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে আহসানুল ইসলাম(১৭) নামে এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। একেই ঘটনায় আরও দুই জন গুরুত্বর আহত হয়েছে।
নিহত আহসানুল উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের আলী রহমানের ছেলে।
একই ঘটনায় একই গ্রামের তাজ ইসলামের ছেলে শিমুল মিয়া (২০)কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ও আমজাদ হোসেন ছেলে দেলোয়ার হোসেন বাদাঘাট বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে একটি নির্মাণাধীন বাড়িতে(সাজু মিয়া বাড়ির ছাঁদে) ঘটনাটি ঘটেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে একটি নির্মাণাধীন বাড়িতে (সাজু মিয়া বাড়ির ছাঁদে) কাজ করা অবস্থায় পল্লী বিদ্যুতের সংযোগ মেইন লাইনে রড পরে যায়। এতে আহসানুল ইসলাম,শিমুল মিয়া ও দেলোয়ার হোসেন বিদুৎ পৃষ্ঠ হয়ে গুরুত্বর আহত হয়।
এতে ঘটনাস্থলে আহসানুলের মৃত্যু হয়। গুরুত্বর আহতদের উদ্ধার করে বাদাঘাট বাজারে নিয়ে গেলে শিমুল মিয়ার অবস্থা খারাপ হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আর দেলোয়ার হোসেনকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া জানান,আহসানুল এসএসসি পরীক্ষা দিয়ে শেষ করেছে। তার মৃত্যু এভাবে মেনে নেয়া কষ্ট হচ্ছে।
বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই নাজমুল ইসলাম জানিয়েছেন,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয় পুরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনী পদক্ষেপ গ্রহণ করা হবে।




