বিনোদন

তাহলে মিমও খেলা বোঝেন!

বিদ্যা সিনহা মীম; বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ প্রতিযোগিতায় তিনি প্রথম হয়ে সবার নজর কাড়েন। একই বছরে হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মিমকে। জোনাকির আলো চলচ্চিত্রে অভিনয় করে ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মৌসুমির সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারও লুফে নেন।
এবার ‘খেলা’র টার্মস নিয়ে আলোচনায় মিম। তার ইনস্টাগ্রামে একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে। যার ক্যাপশনে তিনি সত্যিকারের চ্যাম্পিয়নদের নিয়ে কথা বলেছেন। মিমের ভাষ্য, ‘চ্যাম্পিয়নরা সঠিক লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত খেলা চালিয়ে যায়।’ তাহলে তো বলাই যায়, খেলাটাও ভালো বোঝেন মিম!
প্রসঙ্গত, মিমের জন্ম রাজশাহীতে। বাবার চাকরিসুত্রে ভোলা ও কুমিল্লায় ছিলেন বেশ কিছু সময়। কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে প্রাথমিক, ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেন মিম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button