উপমহাদেশশিরোনাম

ডুবে যাওয়া রাস্তায় অ্যাম্বুলেন্সকে পথ দেখালো ১২ বছরের শিশু

ভারতের কর্নাটকে ডুবে যাওয়া ব্রিজে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সকে পথ দেখিয়ে সকলের প্রশংসা কুড়িয়েছে ১২ বছরের শিশু ভেঙ্কটেশ। ঘটনার সময় পাশেই খেলছিল ভেঙ্কটেশ। চালক সাহায্য চাইতেই রাজি হয় সে।
কর্নাটকের রায়চুর জেলার হিরেরায়ানাকুমপি গ্রামের সেই ঘটনায় একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায়, কোমরসম পানিতে আগে আগে এগিয়ে যাচ্ছে ভেঙ্কটেশ। পেছনে পেছনে আসছে অ্যাম্বুলেন্স। পথ দেখাতে গিয়ে ২/১ বার হোঁচটও খেয়েছে সে। তবে দৃঢ়চেতা ভেঙ্কটেশ হাল ছাড়েনি। তার সাহায্যে অ্যাম্বুলেন্স পৌঁছাতে পেরেছে হাসপাতালে। ওই সময় অ্যাম্বুলেন্সে ছয়জন অসুস্থ শিশু এবং একজন নারীর মরদেহ ছিল।
এমন সাহসিকতা ও দায়িত্ববোধের জন্য ভেঙ্কটেশকে পুরস্কৃত করা হয়েছে। ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্ট তার হাতে স্বীকৃতিপত্র তুলে দেয়া হয়। ভেঙ্কটেশ স্থানীয় একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button