শিক্ষাশিরোনাম

ডাকসু নির্বাচন : স্বচ্ছ ব্যালট বাক্সের দাবিতে ভিসি কার্যালয় ঘেরাও

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে উপাচার্যের (ভিসি) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল করছে কয়েকটি প্যানেল। তবে এই বিক্ষোভে ছিল না ছাত্রলীগ, ছাত্রদল প্যানেল। বিক্ষোভকারীরা স্বচ্ছ ব্যালট বাক্সের দাবিতে এ বিক্ষোভ করেছে।
রোববার (১০ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ভিসি কার্যালয়ের সামনে মিছিল নিয়ে আসে বিক্ষোভকারীরা। তখন প্রশাসনিক ভবনের গেট বন্ধ করে দেওয়া হয়। পরে কোটা আন্দোলনের ভিপি প্রার্থী নুরুল হক, বাম জোটের লিটন নন্দী, স্বতন্ত্র জিএস প্রার্থী আসিফুর রহমান উপাচার্যকে স্মারকলিপি দেন।
বিক্ষোভকারীরা এদিন একইসঙ্গে গণমাধ্যম কর্মীদের সংবাদ সংগ্রহে কড়াকড়ি আরোপের প্রতিবাদও জানান।
প্রসঙ্গত, দীর্ঘ ২৮ বছর পর ১১ মার্চ ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button