slider

ঠাকুরগাঁওয়ে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) ঠাকুরগাঁ সদর উপজেলার বিভিন্ন স্থানে ওই তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।

জানা যায় ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া বাজার, ঠাকুরগাঁও ফ্রেশ মোজারেলা চিজ কে ৩ হাজার টাকা, কাইয়ুম ট্রেডার্স (আলুর দোকানকে) ২ হাজার টাকা, আকবর হাসকিং মিল (হলুদ) কে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয় থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠান সহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button