slider

সখীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ’এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলায় দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ এর ৬ষ্ঠ তম বছর পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার (৬ মার্চ)সন্ধ্যায় বর্ণাঢ্য আয়োজনে শোভাযাত্রা ও নিউজ টাঙ্গাইল এর অফিস কক্ষে কেক কেটে মিষ্টি বিতরণ এর মধ্য দিয়ে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সখীপুর থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রিপন,ভাইস চেয়ারম্যান (বিআরডিবি ও এশিয়ান টিভি’র সখীপুর প্রতিনিধি এবং নিউজ টাঙ্গাইল এর সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলুসহ সখীপুর প্রেস ক্লাব,রিপোর্টার্স ইউনিটি,বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

এছাড়াও দৈনিক প্রতিদিনের কাগজের সমৃদ্ধি কামনা করে দোয়া ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কেক কেটে শুভ সূচনা করা হয়।

এবিষয়ে দৈনিক “প্রতিদিনের কাগজ” এর সখীপুর উপজেলা প্রতিনিধি আহমেদ সাজু বলেন, আজকের এ আয়োজনে সকল পর্যায়ের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে। আমি সকলকে সার্বিক সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ও সামনের দিন গুলোতে সকলকে পাশে নিয়ে পথ চলতে চাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button