slider

ঠাকুরগাঁওয়ে বিজিবি’র শীতকালীন প্রশিক্ষণ ও শীতবস্ত্র বিতরণ

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলায় বিজিবি’র শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন ও শীতার্ত অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ৪ জানুয়ারি বুধবার সকালে রাণীশংকৈল উপজেলার গোগর ঈদগাঁহ মাঠে কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি বিজিবি’র রংপুর রিজিওন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান, বিএসপি, বিজিওএম, পিএসসি। পরে রানীশংকৈল উপজেলার বড় গড়গাঁও এলাকায় বিজিবি সদস্যদের শীতকালীন প্রশিক্ষণ সরেজমিনে পরিদর্শন করেন অতিথিবৃন্দ। ঠাকুরগাঁও বিজিবি’র আয়োজনে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রধান অতিথি বিজিবি’র রংপুর রিজিওন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান, বিএসপি, বিজিওএম, পিএসসি। বিশেষ অতিথি বিজিবি’র ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল সোহরাব হোসেন, পিএসসি, ৫০ বিজিবি ও শীতকালীন ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ, রংপুর রিজিওনের পরিচালক (অপারেশন) লে. কর্ণেল সালাউদ্দিন নয়ন, পিএসসি, ৫৬ বজিবির পরিচালক লে. কর্ণেল আসাদুজ্জামান হাকিম, শীতকালীন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আশিক সিদ্দিকি, ৫০ বিজিবির সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী প্রমুখ। এ সময় বিজিবির পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল ও পীরগঞ্জ উপজেলার ৩ শতাধিক শীতার্ত অসহায় ও দুস্থদের মাঝে শিতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানে বিজিবির উর্দ্ধতন কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন। শেষে শীতকালীন প্রশিক্ষণে অংশগ্রহনকারী সকল সদস্যদের সাথে কথা বলেন, বিজিবির উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। পেশাগত উৎকর্ষতার পাশাপাশি বিভিন্ন ধরনে প্রশিক্ষণ অত্যন্ত গরুত্বপুর্ন উল্লেখ করে শীতকালীন প্রশিক্ষণের মাধ্যমে বিজিবি সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন অভিযানিক, প্রশাসনিক এবং সাংগঠনিক সমন্বয় নিশ্চিত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিজিবি’র উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button