slider

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

ঠাকুরগাঁও প্রতিনিধি : “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ” এই শ্লোগানে ঠাকুরগাঁও জেলায় পালিত হলো আন্তর্জাতিক নার্স দিবস। দিবসটি পালনে ১২ মে শুক্রবার ঠাকুরগাঁও জেলায় বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য রালি বের করা হয়। ঠাকুরগাঁও জেলায় নার্সিং ইনস্টিটিউট সমূহের আয়োজনে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহন করেন গোলেন্ডন লাইফ নার্সিং ও মিডওয়াইফারি ইনস্টিটিউট, মনোয়ারা মিডওয়াফারি ইনস্টিটিউট, ঠাকুরগাঁও নার্সিং ইনস্টিটিউট, নর্থ বেঙ্গল নার্সিং ইনস্টিটিউট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তাগণ। র‌্যালি শেষে অংশগ্রহনকারী সকল নার্সিং ইনস্টিটিউটে “ফোরেন্স নাইটিঙ্গেলে”র জন্ম বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে স্ব-স্ব প্রতিষ্ঠানেই অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উল্লেখ্য, আন্তর্জাতিক নার্স দিবস প্রতি বছর ১২ মে (ফোরেন্স নাইটিঙ্গেলের জন্ম বার্ষিকী)’তে সারা বিশ্বে সমাজে নার্সদের অবদানকে চিহ্নিত করতে পালিত হয়। ১৮৬০ সালে নাইটিঙ্গেল লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে তার নার্সিং স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে পেশাদার নার্সিংয়ের ভিত্তি স্থাপন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button