slider

ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলায় মহাসড়কের বালুর ঢিবির পাশে খেত থেকে অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ জুন) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর চৌধুরীপাড়া এলাকার একটি খেত থেকে বৃদ্ধা ঐ মহিলার মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনও তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

স্থানীয়দের ভাষ্য, পথচারীরা সড়কের পাশে একটি খেতে মহিলাটির লাশ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে সিআইডি টিম মহিলার পরিচয় শনাক্ত করতে কাজ করছে। এ ঘটনায় তদন্ত চলছে। ঠাকুরগাঁও সদর থানায় একটি ইউডি মামলা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button