আন্তর্জাতিক সংবাদ

ট্রাম্পের সাথে ডিনার, খরচ ৬২০২৭!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বর্ষবরণের ডিনারের চাঁদা ধরা হয়েছে মাথাপিছু ৭৫০ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬২০২৭ টাকা)। ৩১ ডিসেম্বর রাতে এ পার্টি হবে দক্ষিণ ফোরিডায় পামবিচে ট্রাম্পের মালিকানাধীন ‘মার-এ লগো’ ক্লাবে। তবে ক্লাবের সদস্যদের জন্য ফি ধার্য করা হয়েছে ৬০০ ডলার করে। ইতোমধ্যেই সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছেন এ পার্টির আয়োজকেরা।
উল্লেখ্য, ফার্স্টলেডি মেলানিয়াকে নিয়ে বড়দিনের উৎসবও এখানেই উদযাপন করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। সাথে থাকবে তাদের ১১ বছর বয়সী ছেলে ব্যারোন। গত বছরের ডিনার পার্টির টিকিটের মূল্য ছিল সদস্যদের জন্য ৫২৫ ডলার এবং অতিথির জন্য ৫৭৫ ডলার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button