slider

টঙ্গীতে ভাঙ্গারী ব্যবসার আড়ালে জুয়ার আসর ও চোর পালন

টঙ্গী প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৫নং ওয়ার্ড টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় ভাঙ্গারী ব্যবসার অন্তরালে জুয়া খেলা ও চোর পালনের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, টঙ্গীর বৌবাজার রেল লাইন সংলগ্ন সমির এন্টারপ্রাইজ নামে ভাঙ্গারী দোকানের ভিতরে বসে এ জুয়ার আসর। দিনের বেলায় বসলেও সন্ধ্যা ঘনিয়ে আসলে জমতে শুরু করে জুয়া খেলার আসরটি।
নাম না প্রকাশশর্তে একাধিক ব্যক্তি জানায়, স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক কবীর উদ্দিন বেপারীর ছোট ভাই সমির এন্টারপ্রাইজ ভাঙ্গারী দোকানের স্বত্তাধিকারি সমির উদ্দিন বেপারী। ভাইয়ের ক্ষমতার অপব্যবহার করে সমির বিভিন্ন অপকর্ম করছে। তার নেতৃত্বে গড়ে উঠেছে শক্তিশালী অপরাধী সিন্ডিকেট। তারা জানায়, জুয়ার আড্ডার আশে পাশে ওয়ার্ড কাউন্সিলরের ও বিট পুলিশের দপ্তর থাকা সত্ত্বেও সমির বেপারী তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বীরদর্পে চালিয়ে যাচ্ছে এই জুয়ার আসর সাথে চলছে জমজমাট ইয়াবার কারবার। এতে যুবসমাজ বিপথগামী হওয়ার আশঙ্কা করছে স্থানীয় সচেতন মহল। এই জুয়া ও নেশার অর্থ সংগ্রহের কারণেই সমাজে নানাবিধ অপরাধ কর্মকান্ড সংঘঠিত হচ্ছে। এ জুয়া খেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে অনেকের সংসার ভাঙ্গার উপক্রম হয়েছে।
বিশ্বাস্ত সূত্রে জানাযায়, এ জুয়ার আসরটি পরিচালনা করছে সমিরের সহযোগী আইয়ুব মিয়া। এছাড়াও সূত্র আরও জানায়, সমিরের বোনজামাই শাহ আলম মাদকের বড় ডিলার। শাহ আলম কে পুলিশ গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করলেও জামিনে এসে পুনরায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে আর চুরি ছিনতাই ডাকাতি ও সন্ত্রাসী কর্মকান্ডের অপরাধে বাপ্পী নামে তার এক ভাগিনাকে কয়েকবার গ্রেফতার করে আইনশৃংখলা বাহিনীর বিভিন্ন সংস্থা। সুত্র আরও জানায়, সমিরের পালিত মাদক সেবী, চোর, বখাটে যুবকরা রাতের অন্ধকারে সরকারী-বেসরকারী দপ্তর কিংবা আবাসিক এলাকা থেকে ইলেকট্রনিক্স মোটর, রেলওয়ের স্লিপার, টিউবওয়েল, গাড়ীর যন্ত্রাংশ, নতুন-পুরাতন রডসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে এসে তার দোকানে বিক্রি করে দিচ্ছে। স্থানীয় রাজনৈতিক দলের ক্যাডারদের ব্যবহার করে এ ব্যবসাটি করছেন তিনি। স্থানীয়দের এমনটাই অভিযোগ। এসব ব্যবসায়ীদের ওপর প্রশাসনের নজরদারী রাখা প্রয়োজন বলে মনে করেন তারা। জুয়া খেলার বিষয়ে জানতে চাইলে আইয়ুব মিয়া বিভিন্ন কথার ছলে বিষয়টি এড়িয়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button