slider

ধামরাইয়ের সুতিপাড়া ইউপি ৩নং ওয়ার্ডকে মডেল হিসেবে গড়ে তুলতে চাই …মোশারফ হোসেন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : মোরগ প্রতীক নিয়ে ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যবসায়ী মোশারফ হোসেন। তিনি এলাকায় একজন ভদ্র ও সমাজসেবক হিসেবে পরিচিত। বালিথা গ্রামের আতাউর রহমানের ছেলে মোশারফ হোসেন প্রতীক পাওয়ার পর থেকেই বাড়ি বাড়ি গিয়ে ব্যাপক প্রচারনা চালিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ ৩ নং ওযার্ডে দুই হাজারেরও অধিক ভোটার রয়েছে। মোশারফ হোসেন বলেন, আমি দুর্নীতি করিনা, দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতেও দিবো না। ৩ নং ওয়ার্ডবাসীর উন্নয়নে কাজ করা ও মৌলিক চাহিদা পূরণ করার জন্যই মেম্বার পদে নির্বাচন করছি। আমি নির্বাচিত হলে প্রথমে পুরো ওয়ার্ডের রাস্তাঘাটের উন্নয়নসহ দারিদ্র ও দূর্নীতিমুক্ত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। আগামী ১৫ই জুন এই ওয়ার্ডে নির্বাচন। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি কাজ করছেন নির্বাচনী মাঠে। তার বিজয়ের লক্ষ্যে আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী, সমর্থক ও ভোটাররা তৎপর। ভোটাররা জানান, দিন যতই পার হচ্ছে মোরগ প্রতীকের প্রার্থী মোশারফ হোসেনের প্রতি ততই সমর্থন বেড়েই চলছে।
মোশারফ হোসেন স্থানীয় যুবকদেরকে সঙ্গে নিয়ে প্রতিদিনই বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন। সেই সঙ্গে প্রার্থীর সঙ্গে কাজ করে যাচ্ছেন এলাকার মুরব্বিরাও। তিনি জানান, নির্বাচনের আগেই নিজস্ব অর্থায়নে চলাচলের অনুপযোগী বালিথা সড়কের খানাখন্দ রাস্তায় ইটের খোয়া ফেলে চলাচলের ব্যবস্থা করে দিয়েছি। আমি আশাবাদী জনগণ আমাকে ভোট দিয়ে মেম্বার নির্বাচিত করবেন। তিনি বলেন, ৩ নং ওয়ার্ডবাসীকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই। মানুষের ভাগ্য উন্নয়নের চেষ্টাই হচ্ছে আমার প্রধান লক্ষ্য। জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। মাদকমুক্ত পরিচ্ছন্ন একটি আধুনিক ওয়ার্ড গড়ে তুলতে প্রার্থী হয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button