
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: রবিবার (২৭ জুলাই) বিকেলে শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মোহামেডান ইউথ ক্লাবের উদ্যোগে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহামেডান ইউথ ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার মহিদুর রহমান কাজল।
এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির, অ্যাডভোকেট আজাদ হোসেন খান, অ্যাডভোকেট আ ফ ম নুরতাজ আলম বাহার, গোলাম কিবরিয়া সাঈদ, আব্দুস সালাম বাদল, সত্যেন কান্ত পন্ডিত ভজন, গোলাম আবেদীন কায়সার, শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী বেপারী লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন এবং মোহামেডান ইউথ ক্লাবের সাধারণ সম্পাদক আল-ওয়াদুদ মিয়া এ্যাপোলো প্রমূখ।
উক্ত খেলায় ফাইনালে ফিউচার ফুটবল একাডেমি ট্রাইব্রেকারে এনায়েত ফুটবল একাডেমিকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।



