sliderস্থানিয়

ঝিনাইগাতীর বন্যাকবলিত এলাকায় সাবেক এমপি’র আর্থিক সহায়তা প্রদান 

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও তিনবারের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল (১৯ সেপ্টেম্বর শুক্রবার) জেলার ঝিনাইগাতী উপজেলার দিঘির পাড় বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন।

তিনি বন্যা কবলিত এলাকা ঘুরে ঘুরে দেখেন ও অসহায় লোক জনকে অর্থ সহায়তা করেন। এসময় তার সাথে সাবেক যুগ্ম আহ্বায়কগণ ছাড়াও দলের নেতা কর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক এই সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল প্রতিনিধি কে বলেন, তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিদিন পর্যায়ক্রমে বন্যাকবলিত সকল এলাকা পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা ছাড়াও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য সমবেত লোকজনকে অবহিত করেন এবং করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button