ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি : “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতীতে মৎস্য সস্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০জুলাই) সকালে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের বাস্তবায়নে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ঝিনাইগাতী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রজব আলীর সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য অধিদপ্তরের মাঠ সহকারি গোলাপ হোসেন এর সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সম্মেলনে বক্তব্য রাখেন, একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান আকন্দ, উপজেলা তথ্য অফিসার শেখ মোহাম্মদ হাবিবুল্লাহ, মৎস্য চাষী আব্দুল আওয়াল, সাংবাদিক মোহাম্মদ দুদু মল্লিক, জিয়াউল হক, মুহাম্মদ আবু হেলাল প্রমুখ।
জানা গেছে, ৩০ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন করা হবে। ৩১ জুলাই বুধবার সকালে বর্ণাঢ্যর্যালী, মাছের পোনা অবমুক্তকরণ, উদ্বোধনী ও আলোচনা সভা এবং মৎস্য পুরস্কার প্রদান করা হবে।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম উপস্থিত থাকবেন।




