slider

জয়পুরহাটে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

জয়পুরহাট প্রতিনিধি : নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে সরকারি কলেজ রোড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয় এসে শেষ হয়।
পরে সেখানে এক সমাবেশ বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি সাজিদ হাসান বাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, আব্দুল ওয়াহাব, জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রাইহান উজ্জল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন, বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগান, জয়পুরহাট জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান, সাধারণ সম্পাদক মুক্তাদুল হক আদনান, সদর থানা ছাত্রদল সদস্য সচিব রিপন আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাহিদ হোসেন, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম, সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button