sliderস্থানিয়

সিংগাইরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি

সিংগাইর প্রতিনিধি : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিংগাইর বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ–২ আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রাপ্ত মঈনুল ইসলাম খান খান শান্তকে অবশ্যই সাংগঠনিক নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।

উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু ও পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া জয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোহসীন,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজেদুল আলম তালুকদার স্বাধীন,প্রচার সম্পাদক আউয়াল শরীফ খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাগর, উপজেলা কৃষকদলের যুগ্ম সম্পাদক রাসেল শাহ, পৌর বিএনপি যুগ্ম সম্পাদক আশরাফুল আলম খান শ্যামল, বিপ্লব হোসেন দেওয়ান ও পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাবুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, “দলীয় প্রার্থী যেই হোন না কেনো, তাঁকে তৃণমূলের মতামতকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ আন্দোলনই হবে আমাদের মূল লক্ষ্য।”

র‍্যালি ও সমাবেশে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সকালে বাদ্যযন্ত্র, ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে র‍্যালিতে যোগ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button