জয়পুরহাটে ইউপি নির্বাচনে নৌকা ৮, স্বতন্ত্র ১

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৮টিতেই নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। অপরদিকে, একটি ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছে।
সোমবার (২৭ ডিসেম্বর) সকালে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজয়ী হলেন যারা,
সদরের বম্বু ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মোল্লা শামসুল আলম,
দোগাছী ইউনিয়নে সামসুল আলম সুমন,
ভাদসা ইউনিয়নে ছরোয়ার হোসেন স্বাধীন,
পুরানাপৈল ইউনিয়নে খোরশেদ আলম সৈকত,
আমদই ইউনিয়নে শাহানুর আলম সাবু,
চকবরকত ইউনিয়নে শাহ্জাহান আলী,
মোহাম্মদাবাদ ইউনিয়নে আতাউর রহমান নৌকা প্রতীকে নির্বাচিত হন এবং
জামালপুর ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাসানুজ্জামান মিঠু নির্বাচিত হয়েছে। অপরদিকে,
ধলাহার ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র তোজাম্মেল হক নৌকার প্রার্থীকে ১২ ভোটে হারিয়ে নির্বাচিত হয়েছে।



