slider

জেলায় প্রথমবারের মতো জিরা চাষ করে সফল হতে চলেছে আব্দুল বারেক

নাসির উদ্দিন : মানিকগঞ্জ জেলায় প্রথমবারের মতো জিরা চাষ করে সফল হতে চলেছে স্থানীয় কৃষি আব্দুল বারেক। হরিরামপুর উপজেলার, আজিমনগর ইউনিয়নে, হাতিঘাটা গ্রামে চাষ হওয়া জিরা গাছগুলো ইতিমধ্যেই ভরে গেছে ফুলে ফুলে। যা দেখতে বিভিন্ন স্থান থেকে ভিড় করছেন উৎসুক মানুষ। আবার জিরা উৎপাদনের সম্ভাবনা দেখে দারুণ খুশী স্থানীয় চষিরাও।
মাঘ মাসের শেষে থেকে প্রতিটি গাছে ফুল আসে। এখন ফুল থেকে জিরার দান বের হতে শুরু করেছে।
খাবারে স্বাদ ও রুচি বাড়াতে জিরার গুণাগুণ সবারই জানা। জিরা ছাড়া নিত্যদিনের রান্না যেন চলেই না। অথচ চাহিদার যোগান মেটাতে মূলত নির্ভর করতে হয় ভারত ও ইরান থেকে আমদানি করা জিরার উপর। আর তাই দেশে অতি প্রয়োজনীয় এ পণ্যের উৎপাদন বাড়াতে নেয়া হচ্ছে নানা উদ্যোগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button