জুরাছড়িতে ক্ষুদ্রঋণ কার্যক্রমের দক্ষতা উন্নয়ন মূলক প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিনিধি, জুরাছড়ি : প্রান্তিক জগোষ্ঠীদের আত্ম-সামাজিক উন্নয়নের সরকার কাজ করে যাচ্ছে। বিভিন্ন সরকারী দপ্তরে সুদ মুক্ত ও স্বল্প সুদে ঋন বিতরণের মাধ্যমে সামাজিক ভাবে উন্নয়ন ও আত্ম-কর্মী করে গড়ে তুলছে সরকার। অথচ একটি শ্রেণী এসব ঋন যথাযথ কাজে ব্যবহার না করে বেকারত্ব জীবনে মূখথুপরে পরছে।
রবিবার জুরাছড়ি উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে সমাজিক উন্নয়ন কর্ম দল, সেচ্ছা সেবী সংগঠন, এনজিও কর্মীদের পাঁশদিন ব্যাপী সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমের দক্ষতা উন্নয়ন মূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্ভোধন কালে উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা একথা বলেন।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক কৃষ্ণনা চাকমা, মৎস্য কর্মকর্তা দীপন চাকমা, জুরাছড়ি ইউনিয়ন পরিষদের সচিব অনিল কুমার চাকমা, এরাইছড়ি মৌজার কার্ব্বারী রিটেন চাকমা, সমাজ সেবা কর্মকর্তা বিজয় গিরি চাকমা উপস্থিত ছিলেন।
উপজেলা চেয়ারম্যান আরো বলেন, সরকার ঋনের কার্যক্রম শুধুমাত্র এক জনের জন্য কাজ করছে না। সুতরাং ঋণ গ্রহন করে নিজেদের ভাগ্য পরিবর্তনের মাধ্যমে যথা সময়ে ঋন পরিশোধ করতে হবে।
তিনি আরো বলেন, বিভিন্ন দপ্তর ও ব্যাংক গুলোতে অসংখ্য ঋন খেলাপি লক্ষে করা যাচ্ছে। তাদের বিরুদ্ধে শিগ্রী আইনুক পদক্ষেপ নেওয়া হবে।




