Uncategorized

জামালপুরে আরো ১৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

সংবাদদাতা, জামালপুর : জামালপুরে নতুন করে ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে একজন ইতোমধ্যে মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেছে জামালপুর স্বাস্থ্য বিভাগ।
জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ছয়জন, সরিষাবাড়ীতে পাঁচজন, ইসলামপুরে চারজন ও মেলান্দহে তিনজন। এদের মধ্যে তিনজন নারী ও ১৫ জন পুরুষ। এ নিয়ে জামালপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৫ জনে।
জানা গেছে, ৭ জুন মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নে উপসর্গ নিয়ে ৬৫ বছর বয়সী সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক মজনু মারা যান। পরে তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। ওই নমুনা পরীক্ষার প্রতিবেদনে তার দেহে করোনাভাইরাস পজিটিভ আসে।
নতুন আক্রান্তদের মধ্যে সরকারি স্বাস্থ্যবিভাগের দুজন ডিপ্লোমা চিকিৎসক (স্যাকমো), হাসপাতালের একজন ওয়ার্ডবয়, বেসরকারি কোম্পানীর ওষুধ বিক্রয় প্রতিনিধি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের দুজন ছাত্র, পল্লীবিুদ্যৎ সমিতির লাইনম্যান, ব্যবসায়ী ও সাধারণ পরিবারের লোকজন রয়েছেন।
এ বিষয়ে জামালপুরের সিভিল সার্জন ডাক্তার প্রণয় কান্তি দাস বলেন, ১১৭টি নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনাভাইরাস পজিটিভ আসে। জামালপুরে আক্রান্তদের মধ্যে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ভর্তি আছেন ৩৪ জন এবং হোম আইসোলেশনে রয়েছেন ১৬৮ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button