বাঘাইছড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তি যোদ্ধা হাজী সৈয়দ নূর

ওমর ফারুক সুমন – রাঙ্গামাটির বাঘাইছড়ির ৭১ সালের রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ ছৈয়দ নূর আর নেই। তিনি বার্ধক্য জনিত কারণে গতকাল রাত ১১ টায় নিজ বাসভবনে মারা গেছেন। মৃত্যেুকালে তার বয়স ছিল ৭০ বৎসর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ কন্যা সন্তান সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিব জিতু মৃত মুক্তিযোদ্ধার বাড়ীতে গিয়ে শোকার্ত পরিবারে সমবেদনা জানান। বাঘাইছড়ি মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ হতে মরহুমের মৃত দেহে ফুলের তোড়ন দিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা সহ শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বুধবার সকাল ১১ ঘটিকায় পুলিশের একটি সু-সজ্জিত দল গার্ড অফ অনার দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমকে বটতলী কেন্দ্রীয় কবরস্হানে সমাহিত করা হয়। এসময় ইউএনও সহ বাঘাইছড়ির সকল মুক্তিযোদ্ধা, স্হানীয় প্রতিবেশী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।




