অপরাধ

জমি দখল : সিদ্ধিরগঞ্জের ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। বিধবার জমি দখলে ভূমিদস্যুদের সহযোগিতা ও স্বজনদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগের প্রমাণ পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হক ওই তিন কর্মকর্তাকে প্রত্যাহার করে নেন।
পুলিশের ওই কর্মকর্তারা হলেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফত উল্লাহ, পরিদর্শক আবুল হোসেন ও উপপরিদর্শক ওমর ফারুক।
পুলিশ সূত্রে জানা যায়, জমি দখল ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে পুলিশের ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়। পুলিশের গঠিত ওই কমিটি তদন্তে অভিযোগের প্রমাণ পায়। পরে এ বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। তিনি জেলার এসপির কাছে প্রতিবেদনটি দাখিল করেন। এর পরই তাঁদের নারায়ণগঞ্জ পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়।
এসপি মঈনুল হক বলেন, তদন্তের পর ওই তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষগ্রহণ ও জমি দখলের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এরপর তাঁদের পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
গত ২৭ এপ্রিল সিদ্ধিরগঞ্জে মিথ্যা মাদক সেবনকারী বানিয়ে বিধবা আছমা বেগমের ভাইসহ তিনজনকে ফাঁসানোর অভিযোগ ওঠে ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে। একই সঙ্গে ওসির বিরুদ্ধে ১০ লাখ টাকার ঘুষ দাবিসহ কয়েক দফা টাকা আদায়ের অভিযোগ করেন ওই বিধবা নারী। ওই ঘটনায় জেলার অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সুত্র: এন টিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button