বিনোদন
চুমু খাওয়ার অভিযোগে গায়ক পাপনের বিরুদ্ধে মামলা

নাবালিকাকে জোর করে চুমু খাওয়ার অভিযোগে গায়ক পাপনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী রুনা ভায়ন।
অভিযোগে রুনা লিখেছেন, ‘‘এক নাবালিকার প্রতি পাপন মোহান্তর ব্যবহার দেখে আমি স্তম্ভিত। ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে, ওই নাবালিকার মুখে রং মাখিয়ে দেওয়ার পর তাকে চুমু খেতে যান তিনি। নাবালিকার ইচ্ছার বিরুদ্ধে জোর করে তাকে চুমু খান পাপন। গোটা দেশে রিয়ালিটি শো-এ যে নাবালিকারা অংশ নিচ্ছে, তাদের সুরক্ষার ব্যাপারে আমি চিন্তিত।’’
পাপন এখন ‘ভয়েস অব ইন্ডিয়া কিডস’ নামের একটি রিয়ালিটি শো-এর বিচারকের ভূমিকা পালন করছেন। তাঁর সঙ্গে আরও দুই বিচারক হিসেবে রয়েছেন শান এবং হিমেশ রেশমিয়া। গত মঙ্গলবার নিজের ফেসবুক পেজ থেকে লাইভ করেন পাপন। সেখানেই ভিডিওতে এই ঘটনাটি দেখা যায়।
এ বিষয়ে পাপন বলেন, ‘‘ভিডিওতে আপনারা যেটা দেখেছেন তা অনিচ্ছাকৃত। আমি মিডিয়াকে এই বিষয়টি আর এগিয়ে না নিয়ে যেতে অনুরোধ করব।




