জাতীয়শিরোনাম

চীন থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এনেছে বিমানবাহিনী

বিমানবাহিনীর একটি সি-১৩০ জে পরিবহন বিমানে চীন থেকে চিকিৎসা সহায়ক সামগ্রী এনেছে। এসব সরঞ্জাম সংগ্রহের জন্য বুধবার সকালে ১৫ জন এয়ার ক্রু চীনের উদ্দেশে বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু থেকে ঢাকা ছাড়েন।
বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। মিশন সম্পন্ন করার জন্য বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, ডিসপোজেবল মেডিকেল মাস্ক, সার্জিক্যাল মাস্ক, মেডিকেল সার্জিক্যাল মাস্ক (কেএন৯৫), মেডিকেল প্রটেক্টিভ গগলস, ডিসপোজেবল মেডিকেল প্রটেক্টিভ ফেস শিল্ড, ডিসপোজেবল মেডিকেল প্রটেক্টিভ স্যুট, ডিসপোজেবল মেডিকেল আইসোলেশন গাউন, ডিসপোজেবল মেডিকেল বুট কভার, ডিসপোজেবল মেডিকেল গ্লাভস, ইনফিউশন পাম্প, ব্যাকপ্যাক ডিসইনফ্যাকট্যান্ট স্প্রেয়ার, হ্যান্ড-হেল্ড আইআর থার্মোমিটার এবং থার্মাল ইমেজিং টেম্পারেচার পরিমাপক হেলমেটসহ বিভিন্ন চিকিৎসা সহায়ক সামগ্রী চীন থেকে দেশে আনা হয়।
এর আগে ১৯ এপ্রিল বিমানবাহিনীর একটি সি-১৩০ জে পরিবহন বিমানের মাধ্যমে করোনাভাইরাস শনাক্তকারী কিট, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীসহ (পিপিই) চিকিৎসা সহায়ক সামগ্রী চীন থেকে দেশে আনা হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button