slider

চিরিরবন্দরে সিরিজ বোমা হামলার প্রতিবাদে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

চিরিরবন্দর প্রতিনিধি : ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগ।
বুধবার (১৭ আগস্ট) বিকাল ৫ ঘটিকায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ঘুঘুরাতলী মোড়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কুমার সাহা’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দীন গোলাপ, সহ-সাংগঠনিক সম্পাদক ও ১০নং পুনট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে কামাল, ৫নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলিম সরকার, সাধারণ সম্পাদক ও সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোখলেছুর রহমান, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি বুলু, সাধারণ সম্পাদক লিটন বর্মন, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি মিলিয়ন প্রমুখ।
বক্তারা বলেন, ২০০৫ সালে জামাত-বিএনপি সরকারের মদদে জঙ্গী গোষ্ঠী একযোগে ৬৩টি জেলায় সিরিজ বোমা হামলা করে এদেশকে আফগানিস্তান বানানোর যে ষড়যন্ত্র করেছিল বর্তমান আওয়ামী সরকার ক্ষমতায় সেসব জঙ্গী গোষ্ঠীকে কঠোর হাতে দমন করার ফলে দেশের সকল ধর্মের মানুষ শান্তিতে বাস করছে। ভবিষ্যতেও এসব জঙ্গীগোষ্ঠীর বিরুদ্ধে সজাগ থাকার জন্য দলের সকল প্রকার নেতাকর্মীদের নির্দেশ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button