slider

চিরিরবন্দরে “দৈনিক আমাদের সময়” পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চিরিরবন্দর প্রতিনিধি : “পথ চলতে আঠারো যায় না থেমে” শ্লোগানকে সামনে নিয়ে দিনাজপুরের চিরিরবন্দরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে নতুন ধারার “দৈনিক আমাদের সময়” পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী।
সোমবার (২৮ মার্চ) সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে “দৈনিক আমাদের সময়” পত্রিকার চিরিরবন্দর উপজেলা প্রতিনিধি উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মাহাফুজুল ইসলাম আসাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকা’র উপস্থিতিতে কেক কেটে পালন করা হয় ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি আয়েশা সিদ্দীকা বলেন, সংবাদপত্র হচ্ছে চারটি স্তম্ভের একটি স্তম্ভ, এ গুরুত্ব উপলদ্ধি করে স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে কাজ করতে হবে। বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের জন্য জনপ্রিয় খবরের কাগজ “দৈনিক আমাদের সময়” পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বিজ্ঞাপণ দাতা, সংবাদ কর্মীসহ সকল শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। সেই সাথে “দৈনিক আমাদের সময়” পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ, স্থানীয় দৈনিক পত্রালাপ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ ফজলুর রহমান, দৈনিক আলোকিত সকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি প্রদীপ কুমার রায়, সামিউর রহমান রিমন, দৌলাতুন নাহার সাথী, দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ মানিক হোসেন, ডিআরবি টিভি ডট লাইভ এর উপজেলা প্রতিনিধি ভরত রায় প্রত্যয়, দৈনিক মুক্ত আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি গোলাম মোস্তফা নীরব, দৈনিক সন্ধ্যাবানী প্রতিকার উপজেলা প্রতিনিধি আসিফ আহমেদ, শরিফুল ইসলাম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button