sliderস্থানিয়

চান্দনা চৌরাস্তায় প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনার সময় একটি চায়ের দোকানে বসে ছিলেন ওই সাংবাদিক।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন।

একদল দুর্বৃত্ত সবার সামনেই ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় তাঁর ওপর। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি।

তুহিন ছিলেন একজন ন্যায়নিষ্ঠ, নির্ভীক এবং মানবিক সাংবাদিক। এক হাতে কলম, অন্য হাতে সত্যের মশাল নিয়ে যিনি সমাজের অন্ধকার দূর করতে লড়াই করেছেন আজীবন। এই নির্মম হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিককে হত্যাই নয়—এটি মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button