বিনোদন

ঘোরাঘুরি করে রাত পার শাহরুখ কন্যার

হতে পারেন তিনি শাহরুখ কন্যা তাই বলে বন্ধু-বান্ধবদের সঙ্গে ঘুরে বেড়াবেন না তা কি হয়? তবে শাহরুখ কন্যা বলেই হয়তো তিনি যেখানে যান সেখানেই পৌঁছে যান পাপারাজ্জিরা। ইনইয়ুথ বিটার খবরে প্রকাশ, গতকাল শাহরুখ খান ও গৌরি খান দুজনেই মণীষ মালহোত্রার বাড়িতে পার্টিতে ব্যস্ত ছিলেন। আর এরই ফাঁকে জুহুর এক থিয়েটারে বন্ধুদের সঙ্গে সিনেমা দেখে কাটিয়েছেন সুহানা।
এ সময় সুহানার পরনে ছিল সাদা রঙের স্লিভলেস টপ, মিলিটারি প্যান্ট। পরে টপের ওপর ডেনিম জড়িয়ে নেন সুহানা। তাঁর পোশাকের নতুনত্ব ও ফ্যাশন সচেতনতা এরই মধ্যে নজর কেড়েছে বলিউড সংশ্লিষ্টদের। এর আগে সাঁতারের পোশাক পরিহিত সুহানার একটি ছবি ভাইরাল হয়ে যায় ইন্টারনেট দুনিয়ায়। পড়াশোনার ফাঁকে প্রায়ই বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানোর অভ্যাস রয়েছে সুহানার। এক মাস আগেই অভিনেতা চাংকি পান্ডের মেয়ে আনায়া, চাংকির ভাইয়ের ছেলে আহান এবং সঞ্জয় কাপুরের মেয়ে সানায়ার সঙ্গে ল্যাকমি ফ্যাশন উইকে ঘুরতে দেখা গেছে শাহরুখ কন্যাকে।
শাহরুখ খান ও গৌরি সেনের দ্বিতীয় সন্তান সুহানা। বর্তমানে মুম্বাইয়ের ধিরুবাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করছেন সুহানা। শিগগির পড়াশোনার পাট চুকিয়ে চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন সুহানা। পূর্ণ সমর্থন রয়েছে বাবা শাহরুখ খানের। সুহানার বলিউড অভিষেক প্রসঙ্গে শাহরুখ বলেন, ‘সুহানার ইচ্ছে রয়েছে অভিনেত্রী হওয়ার এবং আমার এ ব্যাপারে কোনো আপত্তি নেই।’ এনটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button