উপমহাদেশশিরোনাম

ঘুমের ওষুধ খাইয়ে নারী কনস্টেবলকে ধর্ষণ করলো পুলিশ

মামলার তদন্তের কথা বলে গাড়িতে করে এক নারী কনস্টেবলকে নিয়ে যাওয়ার সময় পানীয়র মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞাণ অস্থায় ধর্ষণের পর ভিডিও ধারণার করার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।
শুধু এই নয় এই ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার কথা বলে দীর্ঘ দিন যাবৎ নির্যাতন হয়েছে বলেও অভিযোগ করেছে ভুক্তভুগি।
ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ে। অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তার নাম অমিত শেলার। ভুক্ত ভুগির করা মামলা দায়েরের পর বিষয়টির তদন্ত শুরু করেছে মুম্বাইয়ের ক্রাইম ব্রাঞ্চ।
ভিকটিম জানান, ২০১৭ সালে একটি মামলার তদন্তের কথা বলে তাকে একটি গাড়িতে করে নিয়ে যান অমিত। ওই গাড়ির মধ্যেই ঠান্ডা পানীয় দেন। যা খেয়ে তিনি অচেতন হয়ে যান। এর পর ওই গাড়ির ভিতর তাকে ধর্ষণ করেন অমিত। ধর্ষণের দৃশ্য মোবাইলে তুলে রাখে সে। এরপর ওই ভিডিও প্রকাশের হুমকি দিয়ে দিনের পর দিন তাকে ধর্ষণ করা হয়।
মুম্বাই পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার অজয় কদম বলেন, অভিযুক্ত সাব ইনস্পেক্টরের বাড়িতে অভিযানে গিয়ে তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button