
রাজধানী ঢাকার উত্তর বাড্ডায় একটি বহুতল ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ক্রা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বিটিআই প্রিমিয়ার প্লাজায় আগুন লাগে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর বুধবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনের এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল সংবাদমাধ্যমকে বলেন, রাত আড়াইটার দিকে উত্তর বাড্ডার ওই ভবনে আগুন লাগে। রাত তিনটার দিকে খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।
মাহমুদুল হাসান বলেন, ভবনটির প্রথম চার তলায় আসবাবপত্রের দোকান। এই চারটি তলা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন ছড়িয়ে পড়ায় ভবনের বাসিন্দারা ছাদে আশ্রয় নেন। ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক ব্যক্তিকে উদ্ধার করেন।




