Uncategorized

ঘুমধুম ইউপি’র চেয়ারম‌্যানের রোগমুক্তি কামনায় যুবলীগ সভাপতি ছৈয়দুল বশরের দোয়া মাহফিল

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম‌্যান একেএম জাহাঙ্গীর আজিজের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সভাপতি ছৈয়দুল বশর।
রবিবার (২ নভেম্বর) সকাল ১১ টায় ঘুমধুম ইউনিয়ন যুবলীগ সভাপতি ছৈয়দুল বশরের উদ্যোগে ইউনিয়ন পরিষদ হলরুমে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বান্দরবান এক্সপ্রেস ডটকমের সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট তারিক আজিজ জামী, ইউপি সচিব এরশাদুল হক, ইউপি সদস‌্য শফিকুল ইসলাম, সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার,উদ‌্যোক্তা মহিউদ্দিন চৌধুরী, মৌলানা আব্দুল্লাহ, হাফেজ আবুল কালাম, হাফেজ আব্দুর রহমান সহ তুমব্রু বাজার এতিম খানা ও হেফজ খানার শিক্ষার্থীরা কোরানখানী ও মোনাজাতে শরিক হন।
দোয়া অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম‌্যান ও সাংসদ প্রতিনিধি (নাইক্ষ‌্যংছড়ি উপজেলা) আলহাজ্ব খাইরুল বশর এবং ইউপি চেয়ারম‌্যান একেএম জাহাঙ্গীর আজিজের দ্রুত রোগমুক্তি ও সুস্থ্যতা কামনা করা হয়।এতে দেশ ও জাতির সমৃদ্ধির জন্যও মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।
উল্ল্যেখ্য- ঘুমধুম ইউপি চেয়ারম‌্যান একেএম জাহাঙ্গীর আজিজ জন্ডিসে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন আছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button