slider

ঘিওরে কোরবানীর গরু বোঝাই ট্রলার নৌকা ডুবি

সোহেল রানা,মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে কোরবানীর পশু (গরু) বোঝাই ট্রলার নৌকা ডুবিতে অন্তত দশ লক্ষাধিক মূল্যের ক্ষতি হয়েছে। দৌলতপুর উপজেলার চরকাটারী এলাকা থেকে ছেড়ে আসা কোরবানীর পশু (গরু) বোঝাই ট্রলার নৌকাটি ঢাকার গাবতলীর দিকে যাচ্ছিল। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ইছামতি শাখা নদীর ঘিওর গরু হাট সংলগ্ন ব্রীজের সামনে এসে ¯্রােতের বেগে নৌকার হালে সামাল দিতে না পারলে ব্রীজের পিলারে সজোড়ে আঘাত খেয়ে ট্রলার নৌকাটি উল্টে যায়। ট্রলারে ২৭টি গরু ছিল। ফায়ার সার্ভিস ও ডুবুরি দল এবং ঘিওর থানা পুলিশ স্থানীয়দের সহায়তার ২২টি গরু উদ্ধার করে। বাকি গরুর মধ্যে চারটি গরু মৃত উদ্ধার করা হয়। একটি গরু ভেসে গেছে। আরেকটি গরু গরুতর আঘাত প্রাপ্ত হওয়ায় স্থানীয় কষাইয়ের কাছে কম মূল্যে বিক্রয় করা হয়। এতে অন্তত দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button