গোবিন্দগঞ্জ পৌর শহরের তিন পরিবারের চলাচলের রাস্তা না থাকায় অবরুদ্ধ

শাহিন আলম, গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জের পৌর সভার ৪ নং ওয়ার্ডের পুরান বন্দরের তিনটি পরিবারের চলাচলের রাস্তা না থাকায় অবরুদ্ধ হয়ে পরেছে। জানাযায়, গোবিন্দগঞ্জের ৪নং ওয়ার্ডের মধ্যে পুরান বন্দর নামক স্থানে অনেক পূর্বে গোবিন্দগঞ্জ থানা কার্যালয় ছিল। থানার জায়গাটি দির্ঘদিন যাবত পরিত্যক্ত অবস্থায় ছিল। বর্তমান সরকার থানার এই জায়গাটি দখল মুক্ত করে চার পাশে প্রাচীর নির্মান করছে। সরকারী জায়গা সরকার নিয়ন্ত্রণে নিবে এটাই বাস্তবতা কিন্তু এই জায়গার পিছনে প্রায় ৩৭টির অধিক পরিবারের বসবাস। এই পরিবার গুলো সরকারী এই খাস জমি রাস্তা হিসাবে ব্যবহার করে আসছিল বহু বছর ধরে। প্রায় ৩০টি পরিবারের চলাচলের রাস্তা থাকলেও তিনটি পরিবার লক ডাউনে পরেছে। রাস্তা না থাকায় তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। এ বিষয়ে পরিবার তিনটি গাইবান্ধা জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলামের নিকট রাস্তার ছাড়ার জন্য অনুরোধ করে লিখিত আবেদন করেন। এ বিষয়ে পৌর মেয়র মুকিতুর রহমান (রাফির) নিকট জানতে চাইলে তিনি বলেন সরকারী নির্দেশনা মোতাবেক পৌর সভার রাস্তা ২০ফিট হওয়ার কথা থাকলেও থানার জায়গার দক্ষিণ পার্শে যে রাস্তাটি আছে সেখানে ২০ফিট না রেখে ১৫ ফিট রাখা হয়েছে, ৫ ফিট রাস্তা এখনও থানার বাউন্ডারির ভিতরে রয়েগেছে। এ বিষয়ে পুলিশ সুপার মহাদয়ের নিকট গেলে তিনি লিখিত ভাবে অভিযোগ করতে বলেন আমি তা করেছি তিনি আরো বলেন পৌর সভায় যে কেউ তার জায়গায় বাউন্ডারি দিতে গেলে ৩ ফিট জায়গা রেখে বাউন্ডারি দিতে হবে এখানেও তারা আইন অমান্য করেছে। এ বিষয়ে গাইবান্ধা জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম মহাদয়ের নিকট মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন আমাদের জায়গা ডিভাইডেশন করা হয়েছে তবে ঐ তিনটি পরিবারের রাস্তার জন্য গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিন কে নির্দেশনা দেওয়া হয়েছে তিনি তা ব্যবস্থা নিবেন।




