Uncategorized

শনাক্ত ৫১২ জন, করোনায় আরও ২ জনের মৃত্যু

দেশে ফের প্রতিদিন দৈনিক করোনার শনাক্ত বাড়ছেই। আগের দিন ৫শ’ অতিক্রম করেছিল। আজও আগের দিনের চেয়ে তিনজন বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৭২ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৫১২ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৮৫ হাজার ৫৩৯ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৭৪ শতাংশে পৌঁছেছে।
যা আগের দিন ছিল ২ দশমিক ২৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২৯০ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৪৯ হাজার ১০১ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৫২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৫২২টি নমুনা সংগ্রহ এবং ১৮ হাজার ৬৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ১৪ লাখ ৯১ হাজার ৪৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৭৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২ জনের মধ্যে একজন পুরুষ এবং এক জন নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৯৫৭ জন এবং নারী ১০ হাজার ১১৫ জন।
তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৬১ থেকে ৭০ বছরের ১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।
মারা যাওয়া ২ জনের মধ্যে ঢাকা বিভাগে ১ জন, খুলনা বিভাগে ১ জন রয়েছেন। মারা যাওয়া ব্যক্তিদ্বয় সরকারি হাসপতালে মারা গেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button