গোবিন্দগঞ্জে ইটের ভাটাই যেন আশ্রয়ন প্রকল্প

শাহিন আলম,গোবিন্দগঞ্জ প্রতিনিধি : মুজিব শতবর্ষ উপলক্ষে সারা বাংলাদেশে আশ্রয়ন প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মান করছে বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ইতিপূর্বে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রকল্প-১ এর আওতায় প্রায় তিনশটি দৃষ্টি নন্দন ঘর অনেক আলোচনা ও সমালোচনা মধ্য নির্মান করা হয়েছে। এবছর গোবিন্দগঞ্জে প্রকল্প-২ এর আওতায় আড়াইশ ঘর নির্মান করা হচ্ছে। এর মধ্য কাটাবাড়ী ইউনিয়নে ১৭৫টি,দরবস্ত উনিয়নে ২৩টি,কামারদহ ইউনিয়নে ৩৭টি,হরিরামপুর ও নাকাই ইউনিয়নের দানকৃত জমিতে১৫ টি ঘর নির্মান হচ্ছে। গত বছর বরাদ্দ কম থাকলেও এবছর প্রতি ঘরে বরাদ্দ দেওয়া হয়েছে দুই লক্ষ ৫৯ হাজার ৫শত টাকা মাত্র। কামারদহ ইউনিয়নে ৩৭ টির মধ্য ৩২ টি ঘর নির্মান করা হচ্ছে চলমান এক ইটের ভাটার ভিতর। এই ভাটার ভিতর আশ্রন প্রকল্প কতটুকু পরিবেশ বান্ধব সেটাই প্রশ্ন সচেতন নাগরীকের। ইটের ভাটার ইট পোরা গন্ধ,ধুলাবালী,ইট পোরার যে কালো ধোয়া সেই এটের ভাটার ভিতর ভূমিহীনদের ঘর কতটুকু যুক্তিযুক্ত। এলাকাবাসী জানায়, গত বিশ বছর পূর্বে ইটভাটার চিমনি নির্মান করা হয়েছে চিমনিটি খুবী ঝুকিপূর্ণ অবস্থায় আছে এবং এই ঝুঁকিপূর্ণ চিমনির নিচে নির্মান করা হচ্ছে আশ্রয়হীনদের আশ্রয় স্থল। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন এর নিকট জানতে চাইলে তিনি বলেন আমরা ঘর নির্মান করছি সুবিধাভোগীরা সেখানে বসবাস শুরু করলে তারাই ভাটা বন্ধে ব্যবস্থা নেবে। তিনি আরো বলেন গোবিন্দগঞ্জে আশ্রন প্রকল্পের মধ্য সবচেয়ে গুরুত্ব পাবে কামারদহ আশ্রয়ন প্রকল্প কারন গুচ্ছ গ্রামটি হাইওয়ে থেকে অনেক কাছে। এ বিষয়ে গাইবান্ধা জেলা প্রশাসক অলিউল রহমান বলেন এ বিষয়ে আমি জানিনা তবে আমি নিজে পরিদর্শন করে ব্যবস্থা নেব।




