slider

ঘিওরে প্রশিক্ষণের উদ্বোধন

ঘিওর, মানিকগঞ্জ প্রতিনিধি: ‘মানিকগঞ্জের ঘিওরে বেকার যুবদের আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারী) সকালে উপজেলার সিংজুরী ইউনিয়নের আশাপুর গ্রামে ‘প্রগতি সমাজ কল্যাণ যুব ফাউন্ডেশন’ কার্যালয়ে এ প্রশিক্ষন শুরু হয়েছে।

উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ’হাঁস মুরগী পালন’ ট্রেডের ওপর এই প্রশিক্ষণে অর্ধশত বেকার যুব ও নারীদের প্রশিক্ষণ দেয়া হবে।
এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এমরান হোসেন, মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পান্নু মিয়া, প্রশিক্ষক গাজিউল হক, প্রগতি সমাজ কল্যাণ যুব ফাউন্ডেশনের সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সহসভাপতি শহিদুর রহমান টিপু উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button