গুরুদাসপুরে গলায় গামছা পেঁচিয়ে জেলের মৃত্যু

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে নদীতে মাছ শিকার করতে গিয়ে ইঞ্জিন চালিত শ্যালো মেশিনের সাথে গলার গামছা পেঁচিয়ে মহির“ল আকন্দ (৫২) নামের এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে উপজেলার মশিন্দা ইউনিয়নের সাহাপুর এলাকার আত্রাই নদীতে এ ঘটনা ঘটে। নিহত জেলে ওই এলাকার মৃত-পিয়ার আকন্দের ছেলে।
জানা যায়, সাহাপুর এলাকার নদীতে শ্যালো মেশিন চালিত ইঞ্জিনের নৌকা দিয়ে মাছ শিকার করছিলেন নিহত জেলে মহির“ল আকন্দ। মাছ শিকারের এক পর্যায় নৌকার ইঞ্জিনের কাছে পৌছালে গলায় গামছা পেঁচিয়ে মেশিনের পাখা’র সাথে বেঁধে যায়। পরে তার নৌকাতে থাকা অন্য জেলেরা তাকে গুর“তর জখম অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মতিন জানান, একটি ইউডি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




