slider

গুরুদাসপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে চলনবিলের একটি নালা থেকে ভারসাম্যহীন এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে গুরুদাসপুর থানা পুলিশ। রোববার সকাল আনুমানিক ৯টার সময় উপজেলার বিয়াঘাট ইউনিয়নের বিলহরিবাড়ী মাঠের চলনবিলের একটি নালায় মরদেহটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিলহরিবাড়ী এলাকা থেকে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌছানোর পর অজ্ঞাত যুবকের মরদেহটি কাঁদা মাটির ওপরে দেখতে পাই। স্থানীয়দের তথ্য মতে যুবকটি ভারসাম্যহীন। বয়স আনুমানিক ৩০ বছর। গতকালকে এই এলাকার বিভিন্ন জায়গায় ভারসাম্যহীন ভাবে ঘোরাফেরা করেছে। ইতিমধ্যেই পিবাআই ঘটনাস্থলে এসে পৌছেছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়না তদন্তের পরে জানা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button