খেলা

গালফ কাপ : কাতারকে হারিয়ে ফাইনালে সৌদি আরব

কাতারকে হারিয়ে গালফ কাপের ফাইনালে পৌঁছে গেছে সৌদি আরব। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) কাতারের আল-জানুব স্টেডিয়ামে ১-০ গোলের জয় পায় এশিয়ার এ দেশটি। ফাইনালে সৌদি আরবের প্রতিপক্ষ বাহরাইন।
ম্যাচের ২৮তম মিনিটে গ্যালারিতে উপস্থিত হাজারো দর্শককে স্তব্ধ করে দিয়ে গোল করে বসেন সৌদি আরবের ফরোয়ার্ড আবদুল্লাহ আলহামদান। ম্যাচের বাকি সময় বেশকিছু সুযোগ নষ্ট করায় আর সমতায় ফেরা হয়নি স্বাগতিকদের।
এদিকে আরেক সেমিফাইনালে তিনবারের চ্যাম্পিয়ন ইরাককে টাইব্রেকারে হারিয়ে দিয়েছে বাহরাইন। রোববারের (৮ ডিসেম্বর) ফাইনালে এই বাহরাইনের মোকাবিলা করবে সৌদি আরব।
গালফ কাপে এই নিয়ে নিজেদের ১০ম ফাইনালে মাঠে নামবে সৌদি আরব। ৮ দলের আঞ্চলিক এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত তিনবার শিরোপা জেতার স্বাদ পেয়েছে দলটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button